মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

আনোয়ারায় ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নি-হ-ত

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন-স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। এ ঘটনায় অভিযুক্ত তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে রিমন দাশ গুপ্ত হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার মায়ের ওপর হামলা চালায়। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবা স্বপন দাশ গুপ্তকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই কল্পনা দাশের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলে রিমন দাশ গুপ্তকে তার নিজ ঘর থেকে আটক করে। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে এক মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারায় ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নি-হ-ত

২৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top