সোমবার ৩রা আগস্ট, ২০২৬ ১৯শে শ্রাবণ, ১৪৩৩

ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ বিতরণ 

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি-

বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সোমবার (৩ আগস্ট) সকাল ৯ টায় আশিকার টীম লিডার বিধান চাকমার নেতৃত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা’র পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৯৩ পরিবার মাঝে ত্রাণ বিতরণ হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, আশিকার ফোকাল পারসন রবিন চন্দ্র চাকমাসহ জনপ্রতিনিধি ও আশিকার অন্যান্য কর্মচারীরা।
ত্রাণের মধ্যে  চাল ৪০ কেজি, তেল ৩ লিটার, চিনি ১ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, রসুন ৫০০ গ্রাম, নাপ্পি ১ কেজি, বালতি ২০ লিটার ১টি, লাইফ বয় সাবান ২টি, প্লাস্টিক মগ ১টি, ওরস্যালাইন ১০টি, গামছা ১টি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, বদনা ১টি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০টি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ বিতরণ 

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top