সোমবার ৩রা আগস্ট, ২০২৬ ১৯শে শ্রাবণ, ১৪৩৩

বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা মালেক

[print_bangla]

ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার শেরপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান এবং আদর্শ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছেন বিএনপি নেতা মো. আব্দুল মালেক। রোববার (২ আগস্ট) শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে আব্দুল মালেক বলেন, “আমি ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। দলের চরম দুর্দিনেও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কর্মসূচিতে আমি সক্রিয় ছিলাম। দল আমাকে মূল্যায়ন করে ২০১২ সালে ভবানীপুর ইউনিয়নের গোড়তা ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটির সদস্য মনোনীত করেছিল, যা আমি নিষ্ঠার সাথে পালন করেছি।”
পেশাগত কারণে সরকারি বিভিন্ন কর্মসূচিতে তাঁর উপস্থিতি নিয়ে সৃষ্ট বিভ্রান্তি প্রসঙ্গে তিনি বলেন, “চাকরির প্রয়োজনে এবং দাপ্তরিক আদেশের কারণে আমাকে বিভিন্ন সময়ে সরকারি কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়েছে। একজন চাকরিজীবীর জন্য এটি একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। এই যোগাযোগ বা উপস্থিতি ছিল সম্পূর্ণ পেশাগত ও দাপ্তরিক, এর সাথে আমার রাজনৈতিক আদর্শ বা বিশ্বাসের বিন্দুমাত্র কোনো সম্পর্ক ছিল না। অফিসের আদেশে কোনো অনুষ্ঠানে যাওয়া মানেই রাজনৈতিক পরিচয় পরিবর্তন নয়।”
তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ মহল তাঁর ওই পেশাগত দায়িত্ব পালনকে পুঁজি করে তাঁকে সামাজিকভাবে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, “দলের প্রতি আমার আনুগত্য কখনো শিথিল হয়নি। বিশ্বাসের জায়গা থেকে আমি সবসময় বিএনপির ওপর আস্থাশীল ছিলাম এবং আছি।” সংবাদ সম্মেলনে আব্দুল মালেকের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মো. আব্দুল মালেক বর্তমানে শেরপুরের জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা মালেক

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top