
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ সদর উপজেলার অন্যতমবিদ্যাপীঠ সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত এবং বৃত্তি প্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা এবং শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, রোববার (২ আগস্ট) সকাল ১০ টায় অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্যে রাখেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার । অনুষ্ঠান পরিচালনা করেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রিপন মিয়া। এসময়ে অনুষ্ঠানে মোছাঃ মমতা পারভীন, মোঃ আব্দুল আলীম, মোঃ জাকির হোসেন, গৌর চন্দ্র ঘোষ সহ শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী, সুধীজন, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জে/এ
