মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

দিরাইয়ে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

[print_bangla]

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে দিরাই পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ। এ সময় দিরাই থানা পুলিশ তাঁকে সহায়তা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় শফিকুল ইসলাম (২৯) ও মো. আশিকুল মিয়া (২৬) নামে দুই যুবককে আটক করা হয়। পরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলামের বাড়ি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাজারীপুর গ্রামে। তিনি মৃত রুছমত আলীর ছেলে। অপরদিকে, মো. আশিকুল মিয়ার বাড়ি দিরাই পৌরসভার আনোয়ারপুর এলাকায়। তিনি মো. আবুল মালেকের ছেলে।

রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে পুলিশি প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দিরাইয়ে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top