
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার (২ আগস্ট)সকালে অত্র বিদ্যালয়ের হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম বাবু। এঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভিক্টোরিয়া হাইস্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মির্জা গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটের যুগ্ন-সাধারণ সম্পাদক অভিভাবক সদস্য, শিক্ষক নেতা মোঃ শহিদুজ্জামান পলাশ, ৮ নংওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মজিদ, সম্পাদক আনিছুর রহমান, সহ-সভাপতি আজিজল সেখ, সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম (ধর্ম), খাতুন, জিয়াসমিন সুলতানা,অচিন্ত কুমার মন্ডল, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বিএসসি,মোঃ রকিবুল ইসলাম, নাহিদ লায়লা, শামীম হোসেন, শিউলী খাতুন, সানজিদা আক্তার, পূর্ণিমা খাতুন, তাহমিনা খাতুন, আলিফা খাতুন, জয়শ্রী বর্মন, সালেহ আহমেদ সৌরভ, রজব আলী সহ অভিভাবক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। জে/এ
