মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

ধুনটে কুলি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের ৩ বছর মেয়াদী নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সন্মতিক্রমে মিরাজুল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসান হৃদয়কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রোববার সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে মেহেদী হাসান হৃদয়ের সভাপতিত্বে জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল। সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা ছানোয়ার হোসেন, দেলায়ার হোসেন, শ্রমিকদল নেতা খোরশেদ আলম, কুলি শ্রমিক আমজাদ হোসেন ও এরশাদ আলী প্রমূখ।
নতুন এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মুকুল চন্দ্র, কোষাধ্যক্ষ হেলাল হোসেন এবং সদস্য জামাল উদ্দিন ও এরশাদ আলী। এছাড়া সংগঠনের উপদেষ্টা আলিমুদ্দিন হারুন মন্ডল, খোরশেদ আলম, মাহবুব উল হক ও দেলোয়ার হোসেন দোলা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে কুলি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top