খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

[print_bangla]

মোঃ শফিয়ার রহমান, (খুলনা )পাইকগাছা প্রতিনিধিঃ

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পাইকগাছা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফজলে রাব্বী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা: আব্দুল মজিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে মৎস্য চাষ ও পোনা ব্যবসায় বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক ও কিশোর কুমারকে এবং পোনা ব্যবসায় বিশেষ অবদানের জন্য মো. রেজাউল করিমকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top