
সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার:
ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালিগঞ্জের আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা স্হল বন্দরে ইমিগ্রেশন শেষে তার পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। হস্তান্তরের পর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি তার গ্রামের বাড়িতে পৌঁছায় এবং তার পরিবার-পরিজনেরা দাফন কাজ সম্পন্ন করেন। এদিকে একই ঘটনায় নিহত রেবতী রানী সরকারের শেষকৃত্য পরিবারের সম্মতিতে কলকাতাতেই সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...