বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

নদীতে গোসল করতে গিয়ে নিথর হলো রাফি

[print_bangla]

জামালপুর প্রতিনিধি:

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল ছয় বছরের শিশু রাফি। কিন্তু সবার অজান্তে পানিতে তলিয়ে গিয়ে আর ফিরতে পারেনি সে। মর্মান্তিক এ ঘটনায় সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের গাছবয়ড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় এলাকায় পেরুয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের নান্নু মিয়ার ছেলে। জন্মের পর থেকেই সে তার নানার বাড়িতে থাকত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের যমুনার শাখা পেরুয়া নদীতে গোসল করতে যায় রাফি। গোসলের একপর্যায়ে সবার অগোচরে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
পরে রাফিকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জন্মের পর থেকেই শিশুটি তার নানার বাড়িতে থাকত। বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।” রাফির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। তার এমন করুণ মৃত্যুতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নদীতে গোসল করতে গিয়ে নিথর হলো রাফি

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top