
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট পৌর এলাকায় শুরু হয়েছে গুরুত্বপূর্ণ একটি সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ। সোমবার সকালে শহরের দক্ষিণ অফিসারপাড়ায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজেদী হক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, পৌরসভার কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু ও ঠিকাদার নজরুল ইসলাম।
পৌর শহরের সিএনজি স্ট্যান্ড থেকে বাইপাস সড়ক পর্যন্ত দীর্ঘদিনের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়ক। এবার সড়কটি পেতে যাচ্ছে আরসিসি ঢালাইয়ের স্থায়ী অবকাঠামো। প্রকল্পের আওতায় নির্মিত হবে ৮১৫ মিটার দীর্ঘ এবং ৩ মিটার প্রস্থের আরসিসি সড়ক। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...