
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে খাদুলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি আবুল কালাম আজাদ (দুলাল) কে বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি আবুল কালাম আজাদ (দুলাল) কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনিযুক্ত সভাপতি আবুল কালাম আজাদ (দুলাল)। পল্লী চিকিৎসক সোহানুর রহমান সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক তৈবর রহমান, অভিভাবক সদস্য জহুরুল ইসলাম ও আল আমিন সরকার, যুবদল নেতা আমিনুল ইসলাম বাবু, এনামুল হক, বুলবুল আহমেদ রঞ্জু এবং ছাত্রদল নেতা নুর মোহাম্মদ তোতা। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম জোরদারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবনিযুক্ত সভাপতি আবুল কালাম আজাদ (দুলাল) বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।