
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
“মানুষ,পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আত্রাইয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। বক্তারা বলেন, ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। নিরক্ষরতা দূর করে শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।