মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ২৪শে ভাদ্র, ১৪৩৩

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নির্বাচিত

[print_bangla]

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ আনন্দ মূখর পরিবেশে অবাদ নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভাবে আজ ৭ সেপ্টেম্বর সোমবার ২০২৬ সম্পন্ন হয়েছে।

ভোট গ্রহন শেষে ভোট গণনা করে সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন কৃষিবিদ মোহাম্মদ সরোয়ার হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।নির্বাচন কমিশন ড.একেএম মাহবুবুর রশীদ গোলাপ কে সভাপতি ও মোহাম্মদ শাহাদত হোসেন কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বলে ঘোষনা করেন।সহ – সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান ও কোষাধ্যক্ষ পদে হোসাইন আহমেদ মুকুল নির্বাচিত হয়েছে।

১৫ সদস্য বিশিষ্ট বাকৃবি অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি -২০২৬ এর অন্যান্য পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিতরা হচ্ছেন -যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জামান, -দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর জলিল,সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহিম,মহিলা সম্পাদক ফারজানা আক্তার। সদস্যগন হচ্ছেন ড.মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ জিল্লুর রহমান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নির্বাচিত

০৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top