
এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর ২০২৬
বদলিজনিত বিদায় উপলক্ষে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সম্মাননা স্মারক প্রদান করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
দায়িত্ব পালনকালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর আন্তরিকতা, পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে তাঁর নতুন কর্মস্থলে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ পুলিশের সেবামূলক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা, পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।