বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ৯ই আশ্বিন, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার আমান উল্লাহ কলেজের সামনে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী শিকদারের ছেলে মো. বাকি বিল্লাহ শিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরকালেখা এলাকার সেলিম বেপারীর ছেলে মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুডা উপজেলার কুলকুড়ি ৫ নম্বর ওয়ার্ডের বাচ্চু সরদারের ছেলে মো. সিয়াম সরদার (১৯)।

পুলিশ জানায়, ট্রাকে করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি পরিবহন করা হচ্ছিল। অভিযানে এসব পণ্যসহ তিনজনকে আটক এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top