
মোঃ শফিয়ার রহমান (খুলনা)পাইকগাছা প্রতিনিধি:-
খুলনার পাইকগাছায় উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দরও উৎসব মুখর পরিবেশ উদযাপিত হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবীরের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফজলে রাব্বী, সদ্য বিদায়ী উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ মন্ডল, পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও সাংবাদিক মোসলেম আহম্মেদ।
সভায় কিশোর গ্যা’ং ও মাদ’ক সংক্রান্ত বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।