
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নির্দেশনায় আনোয়ারা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। নেতাকর্মীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্রদলের সদস্য জিয়াউর রহমান জিয়া, সদস্য শাহরিয়ার ইকবাল, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা আরমান হোসেন, সিহাব, এরশাদ শিকদার, সিয়াম, রহিম, এরশাদ, ওসমান, করিম, হুমায়ুন, মুন্না, ফয়েজ, শাহেদ, দিদার, জসিম, সালমান, হৃদয় জিয়াসহ নেতাকর্মীরা।
এ ছাড়া আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সামিন ইজাজ জিহান, শেখ আবদুল্লাহ, নিজাম উদ্দিন এবং শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ইমরানসহ উপজেলার ১১ ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।