বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ৯ই আশ্বিন, ১৪৩৩

বগুড়ার  আদমদীঘিতে লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার নিয়োগ

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়ার জেলার, আদমদীঘি উপজেলায়, খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় সরকারি চাল ১৫ টাকা কেজি দরে বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে মামলা হওয়ায় ডিলার সাহিদা বেগম নামের ওই মহিলার ডিলারশীপ বাতিল হয়। সেই স্থানে লটারীর মাধ্যমে অপর রাজ ট্রেডার্স প্রোপাইটার আয়েন উদ্দিন নতুন ডিলার নিয়োগ প্রাপ্ত হন।

(২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে তার অফিস কক্ষে জনসম্মুখে প্রত্যক্ষ লটরীর মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল বারী আনোয়ার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান, উপজেলা পরিসংখ্যান অফিসার লায়লা আরজুমান বানু সহ বন বিভাগীয় কর্মকর্তা, ডিলারশীপ আবেদনকারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, আদমদীঘি উপজেলার খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় সাহিদা বেগমের নামের ডিলার সরকারি চাল বিতরণে নানা অনিয়ম করার অভিযোগে তদন্ত সাপেক্ষে মামলা হওয়ায় প্রশাসন তার ডিলারশীপ বাতিল করেন। সেই ডিলারের পরিবর্তে নতুন ডিলার নিয়োগ আহবান করা হলে ১৫ জন ডিলার প্রার্থী আবেদন করেন। এরমধ্যে ৬জনের কাগজপত্রে ক্রটি থাকায় তা বাতিল করা হয়। অবশিষ্ট বৈধ ৯জন আবেদনকারিদের মধ্যে (২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ) লটারীর মাধ্যমে ৭নং আবেদকারি মেসার্স রাজ ট্রেডার্স প্রোপাইটার ডহরপুর গ্রামের আয়েন উদ্দিন ডিলারশীপ প্রাপ্ত হন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার  আদমদীঘিতে লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার নিয়োগ

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top