শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ১১ই আশ্বিন, ১৪৩৩

বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি:

৬ষ্ঠ সংগীতিকারক রাজগুরু অগ্রবংশের জন্মস্থান কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে শুভ মধুপূর্ণিমা উদযাপন উপলক্ষে সংঘদান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে মধুদান ও সংঘদানের পাশাপাশি বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় দেশনা ও প্রদীপ প্রজ্বালনসহ নানা ধর্মীয় ও দানমূলক আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একক ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন কিলাছড়ি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ বুদ্ধজ্যোতি ভিক্ষু। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ ধর্মকীর্তি ভিক্ষু, অধ্যক্ষ শান্তজ্যোতি ভিক্ষু, অধ্যক্ষ চন্দ্রকীর্তি ভিক্ষু, উপাধ্যক্ষ ধর্মসেন ভিক্ষু এবং অষ্টশীলধারী উপাসক-উপাসিকারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা, উপদেষ্টা রঞ্জন তঞ্চঙ্গ্যা ও মনিষা দেওয়ান, অর্থ সম্পাদক দীপংকর তঞ্চঙ্গ্যা, সুবাস তঞ্চঙ্গ্যা, নন্দ বাবু তঞ্চঙ্গ্যা, সাবেক সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক অনুপম তঞ্চঙ্গ্যা এবং নতুন মনি তঞ্চঙ্গ্যা। এ ছাড়া যুব সমাজের দিবাকর তঞ্চঙ্গ্যা, রনজিত তঞ্চঙ্গ্যা, সুপা তঞ্চঙ্গ্যাসহ বৌদ্ধ নর-নারীরা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শুভ মধুপূর্ণিমা উপলক্ষে শুক্রবার, শনিবার ও রবিবার-এই তিন দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন বিহারে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top