শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ১১ই আশ্বিন, ১৪৩৩

কাউনিয়ার ৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া ( রংপুর) প্রতিনিধি-

কাউনিয়ার ৭ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি হাফিজুর রহমান মুকুল কে পীরগাছা উপজেলার চাওলা ইউনিয়নের পাওটানা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা গেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামের মৃত্যু মসলিম উদ্দিনের পুত্র হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় প্রতারণা,জালিয়াতি,অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে থানা ও আদালত ৭টি মামলা দায়ের করে এলাকার ভুক্তভোগী মানুষ। আদালত থেকে গ্রেফতারি পারোয়ানা জারি হলে সে আত্মগোপনে চলে যায়। পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা এলাকা থেকে শুক্রবার সন্ধ্যার পর হাফিজুর রহমান মুকুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিয়াব উদ্দিন হাফিজুর রহমান মুকুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন শনিবার সকালে হাফিজুর রহমান মুকুলকে আদালতের সোপর্দ্দ করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ার ৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top