
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক চলমান পরিষ্কার- পরিচ্ছন্ন অভিযান পরিচালিত।
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার’—এই প্রতিপাদ্যে আদমদীঘি থানা চত্বরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭ টায় বগুড়ার, আদমদীঘি থানা চত্বরে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ ও মশক নিধন জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আদমদীঘি থানার চত্বরের বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
(ওসি ) মো. কামরুজ্জামান মিয়া বলেন, আদমদীঘি থানার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এ সময় কার্যক্রমে অংশগ্রহণ করেন, আদমদীঘি থানা এসআই, এএসআই এবং কনস্টেবল গণ।