
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী, এমপির রাজশাহীতে আগমন উপলক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
(২৫ সেপ্টেম্বর ) শুক্রবার, রাজশাহী সার্কিট হাউজে প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাসিক প্রশাসক।
এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মো. মাহফুজুর রহমান রিটন।
সৌজন্য সাক্ষাৎকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, রাজশাহী বিভাগীয় কমিশনার মো.ইউসুফ আলী, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...