
মোঃ আবদুর রউফ
মনে বড়ো সাধ জাগে
দেখিতে তোমায়
কতো রাত জেগে থাকি
পথপানে চেয়ে থাকি
আশায় আশায়।
আকাশের চাঁদ জানে
জানে লক্ষ তারা
ফুল-পাখি সবাই জানে
কথা হয় তাদের সনে
ঘুম নাই দু’নয়নে
আমি দিশেহারা।
তোমার সাজানো ঘরে
সবই আছে থরে থরে
যেমনটা রেখেছিলে হায়
মনটা সেথায় কেঁদে মরে
খাটের বিছানা পরে
শুধু তুমি নাই।
এদিকে সেদিকে খুঁজি
এই তুমি এলে বুঝি
দেখিতে আমায়
হাতটা বাড়িয়ে রাখি
শিহরিত হয়ে উঠি
তোমার ছোঁয়ায়।
পরক্ষনেই বুঝতে পারি
ভুলটা শুধু আমারই
তা-ও কি আর হয়?
তবুও আশা রাখি
পথপানে চেয়ে থাকি
তোমাকে পাবার আশায়।
ঘুম তো আসে না চোখে
জ্বলে মরি ধুঁকে ধুঁকে
কি করে বুঝাই?
বিরহ বেদনা নিয়ে
দিন রাত যায় পেরিয়ে
নিষ্ফল আশায়।।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...