খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

[print_bangla]

সাজু আহমেদ, খাগড়াছড়ি-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে নতুন যুব সদস্যদের বরণ ও রেড ক্রস/রেড ক্রিসেন্ট বিষয়ক ওরিয়েন্টেশন আজ ১৭ অক্টোবর (শনিবার) সকালে ইউনিটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এ সময় যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান মোহাম্মদ আল আমিন’র সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুল মজিদ।

উক্ত বেসিক ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন। এ ছাড়াও ইউনিট লেভেল অফিসার, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, যুব কার্যকরি কমিটির সদস্য ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। এই ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য হলো নতুন যুব সদস্যদের রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মৌলিক নীতি, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা প্রদান করা এবং মানবতার সেবায় দক্ষ, দায়িত্বশীল ও নিবেদিত স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top