
“জনগণের সেবায় আবারও পাশে চাই” সাবেক সফল চেয়ারম্যান শওকত হোসেনে র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত !
শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি/
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাগদিয়া গ্রামে সাবেক সফল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত হোসেন হাওলাদারের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও সমর্থন জোরদারের লক্ষ্যে বাগদিয়া গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখা এবং জনগণের সুশাসন নিশ্চিত করতে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত হোসেন হাওলাদারের নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করেন।
মো” আবুল বশার বকুল হাওলাদার, সাবেক আহবায়ক কলসকাঠী ইউনিয়ন বিএনপি।
আনোয়ার হাওলাদার, সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ড বিএনপি।
ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা।
সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করতে শওকত হোসেন হাওলাদারের বিকল্প নেই। আগামী দিনগুলোতেও তিনি জনগণের সুখ-দুঃখে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। বৈঠকটি স্থানীয় জনগণের দোয়া প্রার্থনা ও সমর্থনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।