
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২০ অক্টোবর ) এক দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রংপুর সফর করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে তিনি রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) ও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম রংপুরে উপস্থিত থেকে সফরসংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন।
প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসমাগম ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপগুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ সফরকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে রংপুর রেঞ্জ পুলিশের সার্বিক নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।