
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী রেঞ্জের সকল সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। এ উৎসব সবার মধ্যে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকুক। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
শুভেচ্ছা বার্তায় তিনি প্রত্যাশা করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যে সমৃদ্ধ হোক আমাদের প্রিয় বাংলাদেশ। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...