
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
সোমবার (১৯ অক্টোবর ) শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাজশাহী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজির সহধর্মিণী ও পুনাকের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।
পরিদর্শনকালে ডিআইজি পূজা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও জানান, জেলার সকল পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে জেলা পুলিশ, রাজশাহী সার্বক্ষণিক তৎপর রয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...