
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
বগুড়ার দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
(১৯ অক্টোবর সোমবার ) রাতে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো,আসিফ হোসেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো,তাজমিলুর রহমান।
এ সময় পুলিশ সুপার মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।
পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য বলেন।