ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের পক্ষে জনসংযোগে ব্যস্ত মির্জা ফয়সল আমীন

[print_bangla]

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের পক্ষে জনসংযোগে ব্যস্ত মির্জা ফয়সল আমীন

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

ভুল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নে ২০-২৫টি পথসভা, পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন নির্বাচনী প্রচার-প্রচারণা ও জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় তিনি আজ (১৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের ভুল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দেবীপুর ইউনিয়নে প্রায় ২০ থেকে ২৫টি পথসভায় অংশ নেন মির্জা ফয়সল আমীন। এ ছাড়া ইউনিয়নের ১২টির বেশি পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পথসভা ও গণসংযোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের প্রত্যাশা ও এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফয়সল আমীন বলেন, “আমি আপনাদের মাঝে নিজের পরিচয় দিতে এসেছি। আমি আপনাদের প্রিয় মানুষ আলমগীর স্যারের তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই। আমার নাম মির্জা ফয়সল।”

তিনি আরও বলেন, তাঁর ভাই রাষ্ট্রপতি হওয়ার কারণে তাঁকে সরকারদলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফয়সল আমীন বলেন, তাঁর ভাই ছয় মাস সংসদ সদস্য থাকাকালে জেলায় বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, বিমানবন্দর এবং ইপিজেড প্রতিষ্ঠাসহ আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প।

তিনি বলেন, “চলমান কাজগুলো ত্বরান্বিত করার জন্য একজন সরকারদলীয় সংসদ সদস্যের প্রয়োজন। তাই আমি এ পদে নির্বাচন করছি।”

কৃষি খাতের সমস্যা তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, ঠাকুরগাঁও অঞ্চলের অন্যতম বড় সমস্যা সারসংকট। নির্বাচিত হলে সংসদে গিয়ে এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এ ক্ষেত্রে সার বিতরণে বিদ্যমান ডিলারশিপ ব্যবস্থার পরিবর্তে খোলাবাজারে সার সরবরাহের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা এবং কৃষকদের সারসংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভুল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নে তাঁর পথসভা ও গণসংযোগের উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে ছিল শ্যামাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বৈরাগী হাট, দক্ষিণ ও উত্তর মণ্ডলপাড়া, রঙিয়াণীর হাট এবং গুচ্ছগ্রাম। এসব কর্মসূচিতে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের নির্বাচনী বক্তব্য ও প্রতিশ্রুতি তুলে ধরেন মির্জা ফয়সল আমীন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের পক্ষে জনসংযোগে ব্যস্ত মির্জা ফয়সল আমীন

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top