আদমদীঘির সান্তাহার স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়ামে রুপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,  স্টাফ রিপোর্টার –

বগুড়ার আদমদীঘি উপজেলার, সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়ন করতে স্থানিয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার মন্ত্রনালয়ে একটি ডিও লেটার পাঠান। সেই প্রেক্ষিতে,

রবিবার (১৮ অক্টোবর ) বেলা ১১টায় উপজেলার সান্তাহার স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলী মো. মোখলেছুর রহমান পরিদর্শন করেন। পরিদর্শন পূর্বক চাহিদানুযায়ী তিনি কাজের প্রাক্কালন তৈরি করেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আদমদীঘি – দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো, জামিরুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান, সজিব উল্লাহ সজিব, মানিক সরকার, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, সাইফুল ইসলাম খোকন, শাকিল, যুবদল নেতা তুফান, কোয়েল, স্বপন, ফেরদৌস এবং জাহেদ, মানিক, আলী, সোয়াইব, সাংবাদিক মুনছুর আলী, রফিকুল ইসলাম মন্টু, তরিকুল ইসলাম ও জাকিরুল ইসলাম জুয়েল প্রমূখ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘির সান্তাহার স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়ামে রুপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top