শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

রবিবার (১৮ অক্টোবর ২০২৬ ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানা এলাকায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় আয়োজক কমিটি ও স্থানীয় প্রতিনিধিরা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান।

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top