নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসন কর্তৃক পুলিশ সুপার নওগাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ  রিপোর্টার –

রবিবার (১৮ অক্টোবর ) নওগাঁ জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায়  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁ   মোহাম্মদ  সাইফুল ইসলাম, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার, প্রোএকটিভ পুলিশিং সহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান  এবং রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ায় মোহাম্মদ  তারিকুল ইসলাম, পুলিশ সুপার নওগাঁকে বিশেষ “শুভেচ্ছা স্মারক” প্রদান করেন।

গুরুত্বপূর্ণ এই সভায় উপ-পরিচালক স্থানীয় সরকার, জেলা পরিষদের প্রধান  নির্বাহী কর্মকর্তা , সিভিল সার্জন,  জেলার সরকারি দপ্তর সমূহের  প্রধানগণ সহ কমিটির সদস্যগণ  উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার নওগাঁ, তার বক্তব্যে পুলিশ সুপার তথা জেলা পুলিশকে  সম্মানিত করায় জেলা প্রশাসকসহ  সকলকে ধন্যবাদ জানান।

সেই সাথে আগামী দিনে অপরাধ প্রতিরোধে অধিকতর  কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসন কর্তৃক পুলিশ সুপার নওগাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top