
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
সোমবার (১৯ অক্টোবর ২০২৬ ) সকাল সাড়ে ১১টায় মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠের জনসভাস্থল, বিমানবন্দর ও ধর্মসভা-পূজামণ্ডপের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
এ সময় তিনি মাদ্রাসা মাঠের জনসভাস্থল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
এছাড়াও পুলিশ কমিশনার মাদ্রাসা মাঠে উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিমানবন্দর থেকে ধর্মসভাস্থল, সার্কিট হাউস ও জনসভাস্থল পর্যন্ত সম্পূর্ণ সফর রুট যৌথভাবে পরিদর্শন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন, প্রতিটি সেক্টরে জ্যেষ্ঠ কর্মকর্তাদের তত্ত্বাবধান এবং প্রয়োজনীয় স্থানে স্ট্যাটিক ও স্ট্রাইকিং পোস্ট স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন রাখতে নির্ধারিত রুটে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। একই সঙ্গে জনসভায় আগত সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত, শৃঙ্খলা বজায় রাখা এবং সভা শেষে সুষ্ঠুভাবে প্রস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে পুলিশ কমিশনার স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে মহড়ায় অংশগ্রহণ করেন।