
সরল_বিশ্বাস
মান্নান ফরিদী
তুমি যে কস্তুরী মৃগ কাব্যের সাধন
গন্ধ ছড়িয়ে যাও আমার বাগানে;
সে প্রণয় শৃঙ্খল ভাঙবার
সাধ্য কার আছে?
চেতনার গহ্বরে লুকিয়ে থাকা
বিশ্বাসটুকু সযতনে রেখেছি-
জীবন ডায়রিতে;
তোমার চোখ কথা বলে-
কাব্যের মতন…
আকাশের সব তারাগুলোর মাঝে
তুমি যেনো সে-ই তারা
যাকে আমি খুঁজে ফিরি অহর্নিশি!
রাত জাগি বাউলের বেশে
হিজলতলীর আস্তাকুঁড়ে
সময় কাটে সময়ের টানে।
এক ছিলিম টানে যতো সুখ পাই
তারচে’ সুখ খুঁজি পৃথিবীর ভাঁজে;
কাশবনের সাদা বকগুলো উড়াউড়ি করে-
নিশ্চিতে অভয়ারণ্যের সন্ধানে;
ক্লান্ত দুপুর পেরিয়ে বেলা শেষে
শান্তির নীড়ে অফুরন্ত ঠুকাঠুকি
ভালোবাসা দানা বাঁধে সরল বিশ্বাসে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...