
মহাদেবপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
মামুনুর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুর ২০২৫-২৬ অর্থ বছরের গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী অফিসার মানজুরা মুশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো.ফজলে হুদা বাইসাইকেল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওমর ফারুক, এমপি প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ প্রমুখ।
স্থানীয় গ্রাম পুলিশদের দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়ন ও যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে এ বাইসাইকেল প্রদান করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...