শারদীয় দুর্গা পুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসব বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ(পিপিএম) বলেছেন,শারদীয় দুর্গোসৎব শুধু হিন্দুধর্মালম্বীদের উৎসব নয়,এটি বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসব। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলে সমৃদ্ধ-সম্প্রীতির মাধ্যমে দুর্গা পুজোর আনন্দ ভাগাভাগি করে থাকি।

দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃংখলা ভাল রাখার পাশাপাশি পুজো শান্তিপূর্ণ ও নির্বিগ্নে উদযাপনের লক্ষ্যে প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোষাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দ্বায়িত্ব পালন করছেন। প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত পুলিশ বাহিনী মাঠে থাকবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

(১৮ অক্টোবর সোমবার ) রাত ১০ টায় আদমদীঘি উপজেলার সান্তাহার রথবাড়ী (মাধামাধব) দুর্গা মন্দির ও আদমদীঘি উপজেলা সদরের তালসন (কালীবাড়ী) দুর্গা মন্দির পরিদর্শনে এসে উপরোক্ত কথা গুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)আবু সুফিয়ান,সহকারি পুলিশ সুপার(আদমদীঘি-দুপচাঁচিয়া) সার্কেল আসিফ হোসেন,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) জামিরুল ইসলাম,ওসি (তদন্ত) শহিদুল ইসলাম।

সান্তাহার রথবাড়ী মন্দিরের সভাপতি প্রদীপ সরকার ও তালসন কালীবাড়ী মন্দিরের সভাপতি জগাই কুন্ডুর সভাপতিত্বে পৃথক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন,সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, জেলা পুজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা,আদমদীঘি উপজেলা পুজা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ,সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাদল মৈত্র,বিশিষ্ট সমাজ সেবক সোভা সাহা নিতিশ পাল,সহ-সভাপতি ডাঃ বিপুল সরকার, সুদেব ঘোষ,মদন মোহন সরকার,যুগ্ম সম্পাদক নিপেন সরকার,সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক দীলিপ গুপ্ত, সাধারন সম্পাদক রাজ কুমার সাহা মিন্টু,পুজা উদযাপন পরিষদের নেতা ভূষন সরকার,বিদ্যুৎ দেবনাথ সহ সনাতনী সম্প্রদায়ের শতশত ভক্তবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শারদীয় দুর্গা পুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসব বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top