আদমদীঘির বশিকোড়া মল্লিকপাড়া গ্রামে গৃহবধুর আত্মহত্যা

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়ার আদমদীঘিতে জামেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর বিষ পানে আত্মহত্যা করেছে। জামেনা বেগম আদমদীঘি উপজেলার বশিকোড়া মল্লিকপাড়া গ্রামের ইয়ার আলীর ২য় স্ত্রী ও দুই সন্তানের জননী। পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া মল্লিকপাড়ার ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রী জামেনা বেগম। পারিবারিক কলহের জেরে

(২৩ অক্টোবর শুক্রবার) দিবাগত রাতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ছটফট করে।

এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করান। পরদিন শনিবার সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় জামেনা বেগম মারা যায়। মৃতের স্বামী ইয়ার আলী জানান, তাকে নির্যাতন করা হয়নি। পারিবারিক কলহে অভিমান করে সে নিজেই বিষাক্ত গ্যাস ট্যালেট খেয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো,জামিরুল ইসলাম বলেন , কি কারনে তার মৃত্যু হয়েছে প্রাথমিক ভাবে জানা যায়নি। ময়না তদন্ত রির্পোট এলে জানা যাবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘির বশিকোড়া মল্লিকপাড়া গ্রামে গৃহবধুর আত্মহত্যা

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top