
তাছলিমা আক্তার মুক্তা
ডালিম গাছটি বেশ পুরনো
টুনটুনি তার সাথি ,
ফুলের সুভাষ গায়ে মাখে
সারা দিবস রাতি ।
টুনটুনিটা গাছের ডালে
টুনটুন করে ডাকে ,
মিষ্টি করে হাসে টুনটুন
পাতার ফাঁকে ফাঁকে ।
ডালিম গাছের পোকামাকড়
টুনটুনিটা খায় ,
আমি ভালোবেসে টুনটুনিকে
মিষ্টি দিতে চাই ।
টুনটুনিটা মিষ্টি খায় না
ফুলের মধু খায় ,
মিষ্টি খেলে তার নাকি
ডায়াবেটিস হয়ে যায়।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...