শনিবার ১লা আগস্ট, ২০২৬ ১৭ই শ্রাবণ, ১৪৩৩

ভালোবাসার রঙ বদলায়

[print_bangla]

ভালোবাসার রঙ বদলায়
ইলোরা সোমা

কেউ কি জানে ভালোবাসার রঙ বদলায়? হ্যাঁ বদলায়, তাই তো তোমার এত এত ভালোবাসা পাওয়ার পরে-ও আমার কেন জানি না, আরেকটা ভালোবাসার প্রয়োজন হয়ে গেলো!
আহা কেন জানি না তোমার এত আদর, যত্ন এত মায়া ভালোবাসা থাকা সত্বেও কেন আমার ভালোবাসার রঙ বদলায়?
আমি যদি বলি কোন একটা সময় তুমি বলে ছিলে আমার বাবা মা, ভাই বোন কে নিয়ে সামান্য কটু কথা যা আমি সহ্য করতে পারিনি! পারি তোমার কথার কোন জবাব দিতে, পারিনি কোন প্রতি উত্তর দিতে! আশ্চর্যজনক হলেও এটাই সত্যি, আর কোন উত্তর দিতে পারিনি বলেই হয়তো তোমার এত ভালোবাসা পাওয়ার পরে ও কেন! কেন জানি আমার কাছে বিষের মত লাগে, মনে হয় এই বিশেষ, ভীষণ আদর, যত্ন, ভালোবাসা সবই মিথ্যে একবার যদি এই মিথ্যে ভালোবাসা থেকে বেড়িয়ে আসতে পারতাম? তাহলে মনে হয় আমি পৃথিবীতে আর-ও একটা বার নতুন করে জন্ম নিতাম। নতুন করে জন্ম হত আমার তখন আমি আমার না বলা কথা গুলো বুলেটের গুলির মত দ্রুত তোমাকে ফিরিয়ে দিতাম। এটুকুই চাওয়া আমার, আমি তিলে তিলে না মরে একেবারেই বেঁচে ফিরতাম। যাক ইদানিং আর কোন কিছুই ভালো লাগে না, ভালো লাগেনা এত ভালোবাসা কেও উপেক্ষা করতে কিন্তু কেন জানি না সবকিছুই কেন জানি অসমাপ্ত লাগে নিজেকে আরও বেশি একা লাগে। হঠাৎ আরেকটা তুমি? আচ্ছা তুমিই কি সেই তুমি যে কিনা আমায় শোনাবে না কোন কটু কথা যে শুধু করে আমার যত্ন, আর আমার ছোট ছোট খুনসুটির হবে ভাগিদার?
হে আমি কিন্তু পেয়ে গেছি তোমাকে যা আমাকে নানান বাধা বিপত্তি সত্ত্বেও সবকিছুই অতিক্রম করতে বাধ্য করেছে, বাধ্য করেছে তোমার কাছে আসার। যে কারণে আমি আর কেন কিছুতেই তোমাকে হারাতে দেব না কারণ এখন আমার একমাত্র তুমি ছাড়া আর কিছু বিকল্প ভাবনা নেই।
যান? আমি প্রথমে অনেক অনেক বার উপেক্ষা করার চেষ্টা করেছি, করেছি মনের সাথে হাজারো লড়াই কিন্তু এত লড়াই করে কি তোমার থেকে আলাদা হতে পেরেছি না পারিনি, পারিনি বলেই যতবার ভুলতে চেষ্টা করেছি ততবার আরও বেশি করে আসটেপিস্ঠে ধরেছো এরকমটাই আমার মনে হয়েছে। মনে হয় আমার জীবনের আসকারাটা তোমাকে আমার অজান্তেই দিয়ে ফেলেছি আজ একটু কাল একটু করে।
আমি নিজেও জানি না আজ একটু কাল একটু করে তোমার থেকে আমার ভালোবাসাটা কেন জানি মিশে একাকার হয়ে গেছে।
অনেকটাই ভেবে দেখলাম আমি আর যখন বিকল্প কিছু ভাবতে পারি না তোমাকে ছাড়া, তাই যখন বিকল্প কিছু ভাবি তখন তোমাকে আরও বেশি মনে পড়ে নিজের অজান্তেই, নিজের অজান্তেই ক্ষনে ক্ষনে এক ভালোলাগার অনুভব সৃষ্টি হয়। যা আমার কখনো ই কোন দিন অনুভব হয়নি। এভাবে দিনের পর দিন মাস বছর চলে যাচ্ছে একটা সময় তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই মনে হয় না, মনে হয় বুকের মধ্যে আস্ত একটা পাহাড় ভর করে আছে, যা তোমাকে না বলা পর্যন্ত নামবে না। তাই, একটা সময় আমার যত লজ্জা, যত অহংকার, যত না বলার ইচ্ছে সব সবকিছু বিসর্জন দিয়ে, আমি আমার না বলা কথা তোমাকে প্রকাশ করেই দিলাম।
প্রকাশ করে দিলাম আমার এত এত দিন সংরক্ষণ করে রাখা যত্ন করে রাখা ভালোবাসার কথা। আমি আমার আমিত্ব আমার ব্যক্তিত্ব নিয়ে ভালোই ছিলাম আজ সবকিছু কে যখন উপেক্ষা করে আমার ভালোবাসার কথা তোমাকে প্রকাশ করতে পেরেছি তার মানে আমার সীমাবদ্ধ তা থেকে আমি নিজেকে বের করতে পড়েছি।
আর এটা সম্ভব হয়েছে একমাত্র তোমার আলাদা যত্ন তোমার ছোট ছোট খেয়াল খুনসুটির কারণে। আমার ভালোবাসায় নেই কোন খাদ, আমার এই নিখাদ ভালোবাসা এত দিন বছর আমার তোলাই ছিলো যা আজ তোমাকে! তোমার জন্য আমি দিতে বাধ্য করেছো, বাধ্য হয়েছি আমি তোমাকে এত ভালোবাসতে। তাইতো আমার এই নিখাদ ভালোবাসা আমি তোমার দেওয়া ভালোবাসায় স্থির রাখতে পারি না নিজেকে, পারিনা বলেই প্রতিটা ক্ষণ সকল বাঁধা আর সব সব প্রতিকুলতাকে পেড়িয়ে তোমাকে জড়িয়ে ধরি আর আমার সব লজ্জা, সব মান অভিমানকে এক নিমিষে খুঁজে পাক এক নতুন ঠিকানা।
তোমার দেওয়া ভালোবাসা আমার হোক নতুন করে চলার একটু হাসি সুখ আর অঘাত শান্তি, তোমার দেওয়া ছোট ছোট আদর যত্ন খুনসুটি সবকিছু আমার হয়ে থাক একান্ত।
তুমি কি জান? এখন আমি যে অবস্থানে আছি এখান থেকে আমি আর বেরিয়ে আসতে পারব না। পারব না আর ফিরতে আর আমি ফিরতে চাই না!
পারবনা তোমাকে আমার থেকে আলাদা করতে তাই যতটুকু সময় পাই তোমাকে ততটুকু সময়ই তোমাকে আগলে রাখার চেষ্টা থাকবে আমৃত্যু।
আজ সত্যিই বলতে দ্বিধা নেই ভালোবাসার রঙ বদলায়।
তাই, বলছি বদলেছি আমি, আর বদলেছি বলেই কিন্তু অনন্ত ভালোবাসা ফেলে এসেছি তোমার ভালোবাসা পেতে যা আমাকে দীর্ঘ সময় তোমার হয়তো রাখবে না, ক্ষনিকের জন্য তোমার কাছে রাখবে। আর এই ক্ষনিক সময়ের মধ্যে আমি তোমার রাজ্যের ভালোবাসা খুঁজে নেব। যেখানে থাকবে না কোন কটু কথা, থাকবে না কোন দেখানো ভালোবাসা, থাকবে না কোন অবহেলা থাকবে শুধু তোমার, আমার শুধু নিখাদ ভালোবাসা।
আচ্ছা তুমি কি বলতে পার?
কেন আমার এরকমটা হলো?
আমি কিন্তু প্রশ্ন রেখে গেলাম তোমার কাছে। তুমি! সময় করে উত্তরটা কিন্তু দিও,
আমার কিন্তু এখনো মন হয়, মনে হয়
“ভালোবাসার রঙ আসলেই বদলায়”

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভালোবাসার রঙ বদলায়

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top