
শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা জেলার সাঁথিয়া উপজেলা উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়া দক্ষিণ পাড়ায় বজ্রপাতে রমজান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রমজান আলী আলোকদিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা ও আবুল কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ কৃষি জমিতে ধান মারাইয়ের কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...