পাবনায় এক ঘণ্টার মধ্যে রিয়া হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার -৩

[print_bangla]

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা সদরে বুধবার ( ৩ জুন/২০২৬) সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় পাবনা সদর থানাধীন পীরপুর গ্রামের দুর্গম পদ্মা নদীর তীরবর্তী এলাকায় একটি বস্তাবন্দি অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়।সংবাদ প্রাপ্তির সাথে সাথে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার, পাবনা মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি চৌকস টিম তাদের কার্যক্রম শুরু করে।
তদন্তের এক ঘণ্টার মধ্যেই ডিবি টিম অজ্ঞাতনামা মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। নিহত কিশোরী রিয়া খাতুন (১৫), পিতা- আজিজুল প্রাং, সাং- পূর্ব রাঘবপুর, ভাড়ারা ইউনিয়ন, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।ঘটনার রহস্য উদঘাটনের লক্ষ্যে ডিবি টিম অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত মূল অভিযুক্ত সহ তিনজন অভিযুক্তকে আটক করা সহ লাশ গোপন করার লক্ষ্যে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করতে সক্ষম হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

পাবনায় এক ঘণ্টার মধ্যে রিয়া হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার -৩

০৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top