মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

সাঁথিয়ায় ২৫ বছর ধরে এই নারী শিকলবন্ধি

[print_bangla]

 

শামীম আহমেদ পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলার তেঁতুলিয়া মধ্যপাড়া গ্রামের নূরী খাতুন (৫৫)-কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত লবা প্রামাণিকের কন্যা নূরী খাতুন দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে নিজ ঘরে বন্দী জীবন কাটাচ্ছেন। এর মধ্যে গত দুই বছরেরও বেশি সময় ধরে তাকে পায়ে শিকল পরিয়ে আটকে রাখা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরী খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তবে তার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা না করে শিকলবন্দী করে রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, একজন অসুস্থ ও অসহায় নারীর প্রতি দীর্ঘদিন ধরে অমানবিক আচরণ করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নূরী খাতুনের আচরণ নিয়ন্ত্রণে রাখার জন্যই তাকে শিকল পরিয়ে রাখা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, চিকিৎসা ও মানবিক যত্নের পরিবর্তে শিকলবন্দী করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষ নূরী খাতুনের দ্রুত চিকিৎসা, প্রয়োজনীয় পুনর্বাসন এবং মানবিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি উঠেছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাঁথিয়ায় ২৫ বছর ধরে এই নারী শিকলবন্ধি

০৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top