
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তারেক রহমান ৫’বছরে ২৫’কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এই বৃক্ষ রোপণ কর্মসূচি অংশ হিসাবে-সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। শনিবার (১৩ জুন) দুপুরে শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে-বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাজমুল হক, ইউনিয়ন বিএনপি নেতা আনিসুর রহমান, টুপা সরকার, ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম (লিটন), আব্দুস ছালাম, এস. এম. রুহুল আমীন, আব্দুল মুন্নাফ খন্দকার, মুক্তার হোসেন, হযরত আলী, মাসুদুর রহমান, আশরাফুল ইসলাম, সদস্যা-রেহানা খাতুন, তারাবানু, ফরিদা খাতুন সহ আরও উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত কৃষি উপ-সহকারী অফিসার, গ্রামপুলিশ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা যায় যে, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২’শতাধিক করে বৃক্ষ রোপণ করা হবে বলে জানা যায়। জে/এ
