রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

আনোয়ারায় মা-মেয়েকে হ-ত্যা শিশুপুত্র আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হৃদয়বিদারক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পরিবারের পাঁচ বছর বয়সী এক শিশুপুত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে এ মর্মান্তিক ঘটনা উদঘাটিত হয়।
নিহতরা হলেন—এনি বড়ুয়া (৪০) ও তার কিশোরী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত হয়েছে তাদের ছোট ছেলে পিয়াস বড়ুয়া (৫)। নিহতদের বাড়ি চেনামতি বড়ুয়া পাড়া বৌদ্ধবিহার মন্দির সংলগ্ন এলাকায়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ঘর থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতরে ঢুকে প্রিয়ন্তী বড়ুয়ার নিথর দেহ দেখতে পান তারা। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে ঘটনাস্থলেই এনি বড়ুয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী সুজন বড়ুয়া অভিযোগ করে বলেন, এক প্রতিবেশীর সঙ্গে তার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি আরও দাবি করেন, মৃত্যুর আগে তার স্ত্রী হামলাকারীর নাম উল্লেখ করেছিলেন। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারায় মা-মেয়েকে হ-ত্যা শিশুপুত্র আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

১৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top