মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন

[print_bangla]

মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার-

গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও মহাসচিব মো. শফিকুল ইসলামের অনুমোদনে, ইঞ্জিনিয়ার মো. মাসুদ কাঁইয়াকে আহ্বায়ক ও মো. ফারুক খানকে সদস্য সচিব করে ২৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে রয়েছেন, মো. আশরাফুল ইসলাম, আলহাজ্ব আল মাসুম, আবুল বাশার শামীম, আমিনুল খান, মোশারফ হোসেন শামীম, শাখাওয়াত হোসেন, আবু আসাদ খান সাগর, সাইফুল ইসলাম, খোরশেদ আলম চয়ন, রেজওয়ান করিম ও মো. মকবুল হোসেন এবং সদস্য হিসাবে আছেন, আশরাফুল আলম খান, সাদিকুর রহমান শুভ, রাশেদুল হক রুবেল, আসাদুজ্জামান সুমন, আয়নাল হোসেন, মঞ্জুরুরর রহমান, জাহিদুল হক রুবেল, তানজিমা লিপি, শাহরিয়ার নাফিস, জহিরুল সরকার, নূরে আলম (সুমন), রুবেল আলম, নাসিদুল রহমান, জাহিদুল হ ও ইয়াকুব আলী। কমিটি অনুমোদন কালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও মহাসচিব মো. শফিকুল ইসলাম বলেন, আগামী ৩ মাসের মধ্যে সকল উপজেলা কমিটি গঠন করতে হবে, ঢাকা বিভাগ ও কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে, গঠনতন্ত্রের আইন-কানুন মেনে সংগঠন পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গণ্য হবে। গাজীপুর জেলা কমিটি অনুমোদন দেওয়ার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও মহাসচিব মো. শফিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছন নব গঠিত আহ্বায়ক কমিটি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন

২৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top