
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার নদমূলা গরুর হাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ তিনজনকে আটক করে সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, ভাণ্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকার সাইফুল সরদার (১৯), ধাওয়া ১ নম্বর ওয়ার্ডের মো. মারুফ (২৭) এবং শিয়ালকাঠী ১ নম্বর ওয়ার্ডের মকিম তালুকদার (২৯)।
ভ্রাম্যমাণ আদালত সাইফুল সরদারকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মো. মারুফকে ১৫ দিনের কারাদণ্ড এবং মকিম তালুকদারকে তিন মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।
আদালতের আদেশ অনুযায়ী সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।