শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ২৮শে ভাদ্র, ১৪৩৩

শিবগঞ্জে যুব ও সমাজ কল্যান সংঘ সংগঠনের যাত্রা শুরু, মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার

[print_bangla]

 

স্টাফ রিপোর্টার :

সেবাই আমাদের ধর্ম, গ্রাম উন্নয়ন আমাদের কর্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্দনপুর তালুকদার পাড়া যুব ও সমাজ কল্যাণ সংঘ নামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬ ইং) বিকালে চন্দনপুর তালুকদার পাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শামসুজ্জোহা তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী ইমরান হোসেন ফরহাদ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, মানবসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং গ্রামের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে সংগঠনটি ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইব্রাহিম ইসলাম রাশিদুল, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম (কারিবুল), সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল হাসান (মাসুম), অর্থ সম্পাদক রিফাত সরদার, প্রচার সম্পাদক সৈকত ইসলাম, ক্রীড়া সম্পাদক সাগর ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামিম, তথ্য বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাকিব হাসান, দপ্তর সম্পাদক আহসান হাবিব।

​কার্যনির্বাহী সদস্য পদে সাব্বির আহমদ, রিমন, কাউছার আলী, আল-আমিন, অমিত হাসান, রাজু মিয়া, আতিক হাসান, জিহাদ হাসান, রাফুল, নূর আলী, সাদিক, মানিক, সাগর, ইব্রাহিম,আব্দুর রহমান, নয়ন,হাছিব, মেজবাউলকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রকৌশলী ইমরান হোসেন ফরহাদ ফকির এবং উপ-উপদেষ্টা হিসেবে রয়েছেন আটমূল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুজ্জোহা তালুকদার। এছাড়া উপদেষ্টা হিসেবে আরও রয়েছেন রিপন তালুকদার, মিস্টার তালুকদার, শাহীন তালুকদার, জুয়েল তালুকদার, মুকুল রহমান, মজনু তালুকদার, রেজাউল সাকিদার, আমজাদ হোসেন, আলকাস, জহুরুল ইসলাম, দুলাল মণ্ডল, আফজাল মণ্ডল, সিদ্দিক প্রামাণিক, ফারুক তালুকদার, ফিরোজ মিয়া, সাত্তার প্রামাণিক, নূর আলম, জালাল উদ্দিন, পিয়াস ইসলাম,সাজিব, দেলোয়ার হোসেন, মন্টু মিয়া এবং আশরাফ তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফারুক তালুকদার, মিস্টার তালুকদার, শাহিন তালুকদার, শফিকুল ইসলাম তালুকদার, লাল মিয়া, আলকাছ, রেজাউল, আমজাদ হোসেন, বেতগাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ল্ড সদস্য গাজিউল হক, বিএনপি নেতা মিলন, রাশেদুল ইসলাম, জুয়েল, আবু ছালাম, স্থানীয় সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক মিজানুর রহমানসহ স্থানীয় যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জে যুব ও সমাজ কল্যান সংঘ সংগঠনের যাত্রা শুরু, মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার

১১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top