শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ২৮শে ভাদ্র, ১৪৩৩

ঝিনাইদহ জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি মনোনীত হলেন জাহিদ হাসান

[print_bangla]

মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

আজ শুক্রবার ১১ সেপ্টেম্বর,জিয়া স্মৃতি পাঠাগার ঝিনাইদহ জেলা শাখার নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ জাহিদ হাসান। তিনি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত ঝিনাইদহ জেলা শাখার এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে মোঃ জাহিদ হাসানকে সহ-সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সাংবাদিক মোঃ জাহিদ হাসান ঝিনাইদহ জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক ডেসটিনি-র ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাকসুদুল হকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোঃ জাহিদ হাসানের দক্ষ ও গতিশীল নেতৃত্বে ঝিনাইদহ জেলায় জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম আরও বেগবান হবে এবং তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দ তাঁর ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন এই সাংগঠনিক দায়িত্বের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঝিনাইদহ জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি মনোনীত হলেন জাহিদ হাসান

১১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top